Basus Adaman Powerbank

Which Power Bank Should You Use With Your Phone?
A power bank is one of those things we usually don’t think too much about when buying — we don’t research much or even set aside a proper budget. But a good power bank can really serve you well in many situations. One such reliable power bank is the Baseus Adaman 20000mAh (22.5W).
What I liked about it:
-
It has a metal build
-
Comes with an analog display
-
22.5W fast charging — charges devices very quickly
-
Supports USB A, USB C, micro USB, and Lightning ports
-
Since it’s 20,000mAh, it’s allowed in carry-on luggage at airports (power banks with higher capacity are often restricted)
-
While traveling, you can also charge camera gear, and it does so efficiently
What could have been better:
-
The black metal body makes scratches more visible
-
The analog display also scratches easily
-
Being metal, it’s a bit heavy
-
Since it has a higher capacity, it also takes longer to recharge — which is expected
I’ve been using this power bank for over two years now, and it’s by far the best one I’ve used. It’s an absolute must-have for me when traveling.
100% recommended from my side.
Model: Baseus Adaman Metal Power Bank 22.5W, 20000mAh
Price: ৳2000–৳2200
I’ve heard from a few people that fake versions of this model are also being sold, so be sure to buy from a trusted source.
ফোনের সাথে ব্যবহার করার জন্য কোন Power Bank নিবো?
পাওয়ার ব্যাংক এমন একটি জিনিস যেটার কেনার সময় আমরা খুব বেশি চিন্তা ভাবনা করিনা, বাজেটও রাখিনা। কিন্তু একটা ভালো Power Bank কিছু কিছু ক্ষেত্রে আপনাকে দারুণ সার্ভিস দিতে পারে। সেরকম একটি পাওয়ার ব্যাংক হচ্ছে Baseus Adaman 20000mAh (22.5W)
এর যেসব ব্যাপার ভালো লেগেছে:
- মেটাল বিল্ড এর
- অ্যানালগ ডিসপ্লে আছে
- 22.5W ফাস্ট চার্জিং, খুব দ্রুতই চার্জ করতে পারে
- USB A, USB C, micro USB, Lightning port সবই আছে এতে
- 20,000 mAh হওয়াতে এয়ারপোর্টেও ক্যারি অন এ সমস্যা হয় না (এর উপরে power bank allowed না)
- ট্রাভেল করার সময় চাইলে ক্যামেরা-গিয়ার ও চার্জ করতে পারবেন এবং সেটাও দ্রুত হয়
যেসব ব্যাপার ভালো হতে পারত:
- ব্ল্যাক মেটাল এর তৈরি হওয়াতে স্ক্র্যাচ পরে গেলে চোখে লাগে
- অ্যানালগ ডিসপ্লে তে সহজে স্ক্র্যাচ পড়ে যায়
- মেটাল বিল্ড হওয়াতে কিছুটা ভারি
- যেহেতু বেশি ক্যাপাসিটি তাই চার্জিং টাইম ও বেশি লাগে তবে এটা স্বাভাবিক।
আমি বিগত ২ বছরেরও বেশি সময় ধরে এই পাওয়ার ব্যাংকটি ব্যবহার করছি এবং এখন পর্যন্ত আমার ব্যবহার সেরা power bank এটি। ট্রাভেল করার সময় এটা আমার জন্যে একদম মাস্ট!
আমার পক্ষ থেকে ১০০% রেকোমেন্ডেড।
মডেল: Baseus Adaman Metal Power Bank 22.5W, 20000mAh
দাম: ২০০০-২২০০ টাকা
আমি কয়েকজনের কাছ থেকে শুনেছি এটার ফেইক ও নাকি আছে, তাই অবশ্যই ট্রাস্টেড সেলার থেকে নেওয়া উচিত।
আপনাদের রিকোমেন্ডেড অন্য ব্র্যান্ড আর মডেলও সাজেস্ট করতে পারেন কমেন্টে।




